সালমান সাদ
নিপুণ গোলাকার আকৃতির মৃত হ্রদ ‘সেন্ট আনা’ প্রায় ৯৫০ মিটার উচ্চতায় ঘুমন্ত এক আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতর অবস্থিত। বৃষ্টির থইথই জলে হ্রদটি ভরপুর। ঝাঁকে ঝাঁকে শুধু ক্যাটফিশেরাই এখানে বাস করে। ভাল্লুকেরা পানি খেতে আসে এখানে, মানুষের পথ না মাড়িয়ে পাইন-অরণ্যের ভেতর থেকে হেলেদুলে তারা বের হয়ে আসে।