সাহিত্য সাময়িকীমৃত্তিকা ও কালের কবি আল মুজাহিদী
বিশ শতকের ষাটের দশকের একজন প্রধান কবি আল মুজাহিদী (১ জানুয়ারি, ১৯৪৩)। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব এবং আত্মদর্শন ভাবনা তার কাব্যবোধকে প্রাতিস্বিক করেছে। মৃত্তিকা, মানুষ ও দেশের প্রতি গভীরতম মমত্ববোধ, ঐতিহ্য-কেন্দ্রিকতা, নিসর্গ ও নারীর প্রতি ঐকান্তিক সংবেদনশীলতা তার কবিতার শরীর


