সুবানা হাসিন

ঈদের দিনটিতে কোন পোশাকে কেমন সাজবেন তা নিয়ে চিন্তার শেষ নেই। সব পরিকল্পনাকে ঘিরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে পরিপাটি, উজ্জ্বল, সতেজ ও সুন্দর রাখা। নিজের সৌন্দর্যের মাত্রাকে আরেকটু বাড়িয়ে তুলতে নতুন জামা-কাপড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে নিতে হয়।

ঈদের সকালে পরিবারের সঙ্গে সময় কাটানো, বাইরে ঘুরতে যাওয়া, রান্নাঘরের কাজ গোছানো এবং মেহমান সামলানোয় ব্যাপৃত থাকতে হয়। এসবের মাঝে আবার সাজপোশাক থাকা চাই ফিটফাট। ঈদকে ঘিরে সাজ নিয়ে মেয়েদের বেশ প্রস্তুতি থাকে। পোশাক বাছাই আর নিত্যনতুন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়।