ফিচার২ ঘণ্টা আগে
পাখির বাড়ি
বাড়ির চারপাশে ঘেরা গাছগাছালি। গাছে বসে নানা রঙের পাখি। তাদের ডাকেই মুখরিত হয় চারদিক। সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙে ছোট্ট টুটুলের। পাখির ডাকে সে আনন্দে মেতে ওঠে। বন্ধু সুমনকে নিয়ে চারপাশ ঘুরে দেখে। গাছের নিচে ধান ছিটিয়ে দেয় টুটুল। পাখিরা নিশ্চিন্তে এসে ধান খায়। পাখিদের সঙ্গে টুটুল আর সুমনের
