
১৯ আগস্ট ২০২৫
আ. লীগ নেতার প্রজেক্টে বন্ধ হয়নি মাটি উত্তোলন, কৃষিজমি হুমকির মুখে
হাসিনা সরকার পতনের এক বছর পার হলেও বন্ধ হয়নি তার মাটি উত্তোলন। প্রজেক্ট স্থাপনের নাম দিয়ে তিনি গত তিন বছর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে মাটি উত্তোলন করে যাচ্ছেন। এতে একদিকে যেমন জমি বিনষ্ট হচ্ছে, পরিবেশ ও জীব-বৈচিত্র্য পড়েছে হুমকির মুখে।


