জামালপুরের শীতার্ত মানুষের মাঝে তৃতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস এম আব্দুল হালিম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চরপুটিমাড়ি ইউনিয়নে বেনুয়ারচর বাজারে তৃতীয় দফায় প্রায় এক হাজার কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
জনগণের পাশে থাকুন- জনগণকে সঙ্গে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবদীন সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এস এম আব্দুল হালিম বলেন, তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির সনদ। তাই আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সকল জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

