রংপুর জেলা যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

শৃঙ্খলা, সততা এবং ধৈর্যশক্তি নিয়ে যুবকদেরকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার বড় রংপুর আলিয়া মাদরাসায় জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাওলানা আব্দুল হালিম বলেন, “যুব সমাজকে জ্ঞানার্জন, দক্ষতা অর্জন এবং দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠিত হতে হবে। ‘We want Justice’ এই স্লোগানকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।”

বক্তারা বলেন, সংগঠিত ও আদর্শবান যুব সমাজই একটি দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করার আহ্বান জানান।

রংপুর জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।

এছাড়াও বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল আমিন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল এবং ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি মো. হামিদুর রহমান। বৈঠকে রংপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন