বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল

মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবচর উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল এবং সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানির বোতল, খাবার স্যালাইন সরবরাহ করা হয় সেই সাথে অভিভাবকদের জন্য নির্ধারিত ছায়াযুক্ত স্থানে বসার ব্যবস্থা করেন ছাত্রদল।

বিজ্ঞাপন

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন' আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করি।ছাত্রদলের নেতাকর্মীরা বলেন আমরা সকাল থেকে উপজেলার শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন,শেখ ফজিলাতুন্নেছা পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সালেহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়,আল বাইতুর মামুর সিনিয়র মাদ্রাসা এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থী ও তাদের সাথে থাকা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল,খাবার স্যালাইন বিতরণ করি।

এ সময় ছাত্রদলের নেতারা আরও বলেন, ছাত্রদল সবসময় ছাত্রদের কথা ভাবে, আমাদের নেতা তারেক রহমানের দিকনির্দেশনায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে ছাত্রদল। আজকেও আমরা সাধারণ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তাভাবনা করেই এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ছাত্রদল টেন্ডার চাঁদাবাজিতে বিশ্বাস করে না।

এ সময় ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, নাইম গোমস্তা, শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর, ছাত্রনেতা হামিম, রিফাত, ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন