বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা তাদের পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু ক্যাফেটেরিয়ায় জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, আমার বাবা হারুনার রশীদ খান মুন্নু যে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আমি তার মতো আদর্শ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছি। এজন্য আপনাদের সহযোগিতা কমনা করছি।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষে এফসিএ মো. গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন- এফসিএ আব্দুল মতিন, এফসিএমএ জসীমউদ্দীন, এফসিএম ইউনুছ আলী ও এফসিএ এখলাস উদ্দিন।
বক্তারা পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিমানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

