ফেনীতে নগদ ৩লাখ ও স্বর্ণালঙ্কারসহ থানা কম্পাউন্ড থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির হয়ে গেছে। সোমবার শহরের মডেল থানার পুলিশ সদস্যদের থাকার ঘরের (যানবাহন কার্যালয়) ট্র্যাফিক বিভাগের এএসআই আমানত উল্লাহর রুমে এ চুরির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ডিউটি করতে বের হন আমাতুল্লাহ। দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখেন পেছনের অংশে ভেড়া কেটে ভেতরে প্রবেশ করে তার রুমে থাকা স্টিলের ট্যাংক ভেঙে নগদ ৩ লাখ টাকা, ২টি স্বর্ণের চেইন, ৪টি রিং,১টি এলইডি টিভি ও ১টি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

