রামুতে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন দৌড়

রামুতে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন দৌড়

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কক্সবাজারের রামু উপজেলায় ম্যারাথনের আয়োজন করেছে ‘অমর ৩৬ জুলাই’ নামের একটি সংগঠন। ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) ভোর ৬টায় রামু চৌমুহনী এলাকা থেকে এই ম্যারাথন শুরু হয়। পরে দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে রাজারকুল ফরেস্ট অফিস ঘুরে এসে রামু চৌমুহনী স্বাধীনতা চত্বরে ম্যারাথন শেষ হয়।

বিজ্ঞাপন

দৌড় শেষে স্বাধীনতা চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন গান এবং ফ্যাসিবাদবিরোধী সচেতনতামূলক স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন।

সংগঠনের সমন্বয়কারী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আ. ন. ম. হারুন, কক্সবাজার জেলা রাজবন্দী অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম এবং গেজেটেড জুলাইযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক অর্জন। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তঝরা ত্যাগ ও চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন