মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত 

মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত 
ছবি: আমার দেশ

মাদকের বিরুদ্ধে অভিযান কালে মাগুরা শালিখা উপজেলার হরিশপুর গ্রামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের এসআই রাকিবুল ইসলাম আহত হয়েছে। তবে পুলিশ ওই মাদকসেবী এবং বিক্রেতা অপু নামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মাদক কেনাবেচার গোপন সংবাদে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে শাহেদ ইটভাটার সামনে পুলিশ অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় তিনজন মাদক কেনাবেচাকারী ধাওয়া করে অপু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটকের সময় মাদক ব্যবসায়ী অপু তার হাতে থাকা ছুরি দিয়ে এসআই রাকিবুল ইসলামের বাম হাতে আঘাত করে জখম করে। অন্য দুজন পালিয়ে গেলও অপুকে পুলিশ আটক করতে সক্ষম হয়।  আহত এসআই রাকিবুলকে শালিখা ৫০ শয্যা হাসপাতালে  ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন। 

আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। অভিযান অব্যাহত থাকবে। 

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন