নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও গাড়াগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী হাসানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নাশকতার চেষ্টায় কিছু দিন আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও গাড়াগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী হাসানুর রহমান লিফলেট বিতরণ করে। এদের বিরুদ্ধে মামলা থাকায় তারা আত্মগোপনে ছিল। বুধবার রাতে নাশকতা বিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের কাওসার আলীর পুত্র ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী হাসানুর রহমান একই ইউনিয়নের গনেশ গ্রামের মফিজার রহমানের পুত্র।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা থাকায় আত্মগোপনে ছিল। বুধবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

