বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ২০

বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ২০
বরিশালে বাস পুকুরে পড়ে হতাহত। ছবি: আমার দেশ

বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ার পাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

এ সময় কমপক্ষে আরো ২০ জন আহত হয় । আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৭০) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন