হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি

হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি

চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি, মশকনিধন অভিযান, বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলেজ প্লাটুন প্রাঙ্গণ থেকে র‍্যালি ও অভিযান শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেবের নেতৃত্বে প্লাটুনের অর্ধশতাধিক ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এ সময় হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান, কলেজের বিভাগীয় প্রধান মনজুর আলী তালুকদার, আবু মুছা মো. মামুন, মো. সাইফুদ্দীন চৌধুরী, কাজী মো. জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল আহসান চৌধুরী, মায়মুন আলী, মো. আলফাজ উদ্দীন, নিজাম উদ্দীন ও নুসরাত জাহান সিদ্দিকা, কলেজ প্লাটুনের সামরিক স্টাফ ল্যান্স কর্পোরাল মাহফুজুর রহমান, সিইউও ইমতিয়াজুল হক ও ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার মিম অভিযানে অংশ নেন।

অভিযানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

এ ছাড়া প্লাটুন প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন