তারাগঞ্জ: বটতলী দাখিল মাদরাসা

১৪ শিক্ষকের মাদরাসায় পরীক্ষার্থী ৫ জন, কেউ পাস করেনি


১৪ শিক্ষকের মাদরাসায় পরীক্ষার্থী ৫ জন, কেউ পাস করেনি
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলী দাখিল মাদরাসায় ১৪ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এর বিপরীতে এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয় মাত্র পাঁচ শিক্ষার্থী। তবে তাদের কেউই পাস করতে পারেনি।

সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

মাদরাসা সূত্রে জানা যায়, বর্তমানে বটতলী দাখিল মাদ্রাসায় ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী দায়িত্ব পালন করছেন। এত শিক্ষক-কর্মচারী থাকার পরও মাত্র পাঁচজন শিক্ষার্থীর অংশগ্রহণ এবং শতভাগ অকৃতকার্যের ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান নিয়ে প্রশ্ন উঠেছে।

মাদরাসার সুপার ফেরদৌস আলী মোবাইল ফোনে বলেন, ‘এমন ফলাফল প্রত্যাশা করিনি।’

তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন