ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ট্রেনে কাটা  পড়ে দুই জন নিহত

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী শহরের নাজির রোড় ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম রেজিয়া বেগম (৬০), অপরজনের নাম আবু সুফিয়ান (২২)৷

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ফেনী ফ্ল্যাটফর্ম অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেনী শহরের নাজির রোডে এক বৃদ্ধা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার নাম রেজিয়া বেগম। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের মুন্সি ছাপরাশিবাড়ির বাসিন্দা।

অপরদিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী সদর উপজেলার ফতেহপুরে পৌঁছালে এক যুবক কাটা পড়েন। তার নাম আবু সুফিয়ান তোরাদ (২২)। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন