আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধর্ম উপদেষ্টা

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে

স্টাফ রিপোর্টার

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না। তিনি বলেন, অতীতের অন্যায় ও অবিচার ইতিহাসের হাতে ধরা পড়ে, এবং এমন ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “ক্ষমতার ঔদ্ধত্যে গা ভাসিয়ে নয়, বরং ন্যায়ের, সত্যের ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি। কোনো অন্যায় কখনোই অদৃশ্য থাকে না এবং তার ফলশ্রুতি স্বাভাবিকভাবেই আসে।”

ধর্ম উপদেষ্টা ইয়াবা ও মাদক পাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না—এগুলো হারাম। ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন।” তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানান।

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।”

এছাড়া, ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা আমি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...