ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৪৩

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৪৩

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি শ্যুটার গান, ১ টি কার্তুজ ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত ৮ ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন