কুলাউডায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ স্থগিত



কুলাউডায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ  স্থগিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার ২৯ জুলাই এনসিপির 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক নির্ধারিত সফর ও সকল কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আসিফ মাহমুদ ভূইয়া সজীব, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

বিজ্ঞাপন

এনসিপির কুলাউড়া উপজেলার আহ্বায়ক ফারুক উদ্দিন আহমেদ সুন্দর আমার দেশকে জানান, হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার সব কর্মসূচি স্থগিত করেছে কেন্দ্রীয় নেতারা।

কুলাউড়া ও রাজনগরের স্থগিত হওয়া কর্মসূচির নতুন তারিখ পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন