মারা গেছে‎ ছেলে, আশঙ্কাজনক মেয়ে

সখিপুরে দুই সন্তানকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সখিপুরে দুই সন্তানকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
ছবি: সংগৃহীত

‎টাঙ্গাইলের সখিপুরে ধারালো ছুরি দিয়ে দুই শিশুসন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা। এ ঘটনায় সাড়ে তিন ৩ বছর বয়সি ছেলেসন্তান আশরাফুলের মৃত্যু হয়েছে। ৯ বছরের মেয়ে সিরজাতুন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আকলিমা আক্তার নামের ওই মাকে আটক করেছে পুলিশ।

‎বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার শাহীন মিয়ার সন্তান।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খালিয়ার বাইদ এলাকার শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার ওই রাতে পারিবারিক বিষয় নিয়ে ক্ষোভের জেরে তার ঘুমন্ত দুই শিশুসন্তানকে কেক কাটার ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়। এরপর মা নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

‎পরিবারের লোকজন দুই শিশুকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ওই মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

‎সখিপুর থানার এসআই শাহীন জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শিশুদের মা আকলিমা আক্তারকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এমএইচ‎

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন