আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে রাজু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন