মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

মাদারীপু‌র পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক মিজ ম‌র্জিনা আক্তার।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আস‌নের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে সহকা‌রী পু‌লিশ সুপার ‌বিমল চন্দ্র বর্মণ, সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. খ‌লিলুজ্জাম হিমু, জেলা পরিবার পরিকল্পনা বিভা‌গের উপপ‌রিচালক ম‌তিউর রহমান।

আলাচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রাখায় নির্বাচিতদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা, তারুণ্যের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুোদ্ধ করে সচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন ও সরকারি বিভিন পরিকল্পনার বিষয় নিয়ে আলাচনা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...