টেকনাফে বিএনপি নেতার পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল

টেকনাফে বিএনপি নেতার পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল

কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অভিযোগ উঠেছে। ওই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

গত শনিবার বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে। এর আগে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝাউবাগানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল পিকনিকের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের মতে, পিকনিক শেষে অংশগ্রহণকারীদের কয়েকজন গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে ওঠেন। সেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’Ñএমন স্লোগান দিয়ে মিছিল করেন। ওই সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বলেও স্থানীয়রা জানান।

তবে মিছিল ও স্লোগান দেওয়ার সময় সেখানে ছিলেন না বলে বলে দাবি করেছেন হাসান সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে। আমি তখন সেখানে ছিলাম না।

তিনি ওই পিকনিকে প্রধান অতিথি থাকার বিষয়টিও অস্বীকার করেন। হাসান সিদ্দিকী বলেন, আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছেন। এটি তার এলাকার পিকনিক।

এ বিষয়ে বিএনপি নেতা নুরুল আজিম বলেন, হাসান সিদ্দিকী টেকনাফ থেকে আসার সময় আমরা তাকে পিকনিকে নিয়ে আসি। আমরা চলে আসার পর গাড়িতে করে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। যেহেতু আমার এলাকায় আয়োজন হয়েছে, তাই আমি এমন পরিস্থিতির দায় এড়াতে পারি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন