রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে নিহত মাহেরীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি গ্রামে মাহেরীনের গ্রামের বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ শিশুদের উদ্ধারে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন মাহেরীন চৌধুরী। দুর্ঘটনাস্থল থেকে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
বক্তারা বলেন, মাহেরীনের আত্মত্যাগ, মানবিকতা ও সাহসিকতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মাহেরীনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

