১৫ দিন ইট বিক্রি বন্ধ, ঈদের পর ঢাকায় মহাসমাবেশ

ঢালাওভাবে ইটভাটায় হয়রানি-ভাংচুরের প্রতিবাদে সারা দেশে স্মারকলিপি

ঢালাওভাবে ইটভাটায় হয়রানি-ভাংচুরের প্রতিবাদে সারা দেশে স্মারকলিপি

ঢালাও ভাবে দেশের ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা এবং বৈধ কাগজপত্র থাকার পরও হয়রানি-ভাংচুরের প্রতিবাদে সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার স্মারকলিপি ও প্রতিবাদ সমাবেশ করে ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খানের সভাপতিত্বে টাংগাইল শহরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বৈধ ইটভাটাগুলোতেও কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে মোবাইল কোর্ট পরিচালনা এবং ভাঙচুর এ শিল্পের সাথে জড়িত লাখ লাখ মানুষকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। বছরে দুই হাজার কোটি টাকা ভ্যাট ও বিপুল কর্মসংস্থান এবং উন্নয়নে ব্যাপক অবদান রাখার পরও ইটভাটা শিল্পের সাথে বিমাতাসুলভ আচরণ সত্যিই দুঃখজনক। এভাবে চলতে থাকলে আগামী ২৫ মার্চ হতে টানা ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ড্রাম-চিমনী,লাকরীর ইটভাটাগুলোকে ইতিমধ্যে সমিতির সদস্য হতে বাদ দেয়া হয়েছে। কিন্তু তারপরও বৈধ ইটভাটাগুলোকে হয়রানি,জরিমানা ও ভেঙে দেয়া ঘটনার তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন