সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ২ ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ২ ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার একদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের ৎ

বিজ্ঞাপন

সাবেক উপজেলা সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম তাহিরপুর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জলিল মিয়া, দিরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা কাউছার আহমদ ছাতক উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন