আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাখ্যান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাখ্যান

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক প্রত্যাখ্যান করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা সদরে নবগঠিত কমিটি প্রত্যাখান ও নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

এতে বক্তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছি।

বিজ্ঞাপন

এসময় বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু, সহ সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ, জমির মিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন