কালুখালীতে জামায়াত কর্মীর আগুনে পোড়ানো লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালুখালী (রাজবাড়ী)

কালুখালীতে জামায়াত কর্মীর আগুনে পোড়ানো লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মন্ডল (২৪) নামে জামায়াত ইসলামীর কর্মীর আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি কালুখালী উপজেলার মানুষমারি গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।

সকাল ৮ টার দিকে সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে স্থানীয় কৃষক মোতালেব হোসেন ও উজ্জ্বল হোসেন জমিতে কাজ করতে এসে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা বলেন, গতকাল রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ ছিল।

মদারীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ফিরোজ আহম্মেদ জানান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ছিলেন। মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রী ফাইনাল বর্ষের ছাত্র।

সংবাদ পেয়ে এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে এএসপি পাংশা সার্কেল বলেন লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...