সিলেটে ৩ মে অনুষ্ঠিত হবে আইইসিসি’র শিক্ষা মেলা

সিলেটে ৩ মে অনুষ্ঠিত হবে আইইসিসি’র শিক্ষা মেলা

সিলেটের হোটেল গ্রাণ্ড প্যালেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষা মেলা। আগামী ৩ মে অনুষ্ঠেয় ‘মাল্টি ডেস্টিনেশন হায়ার স্টাডি অ্যাবরোড ইভেন্ট’ শীর্ষক এ শিক্ষা মেলার আয়োজন করছে আইইসিসি বাংলাদেশ।

এই মেলায় সিলেটের শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি হবে বলে আয়োজনরা জানিয়েছে।

বিজ্ঞাপন

এই মেলায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। মেলায় আগ্রহী শিক্ষার্থীরা বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির প্রতিনিধিদের সাথে কথা বলার পাশাপাশি স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, কোর্স নির্বাচন এবং উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে। মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। যেসব শিক্ষার্থীর আইইএলটিএস সম্পন্ন করা আছে তাদের জন্য বিশেষ অফার থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন