সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেন।

এদিকে রাস্তা অবরোধের কথা শুনে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এসে দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারে করতে বলেন।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক আসবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অনেক অনুরোধের পর রাস্তার পুর্বদিক থেকে অবরোধ তুলে নেন তারা। তবে পশ্চিম দিকের সড়ক অবরোধ চলবে জেলা প্রশাসক না আসা পর্যন্ত। 

জানা গেছে, ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীর অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে ৷ ক্লাস বর্জনের পর আজ শতাধিক শিক্ষার্থী অবরোধের ডাক দেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।  

মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইদুল, পিয়াস আমার দেশকে বলেন, আমরা মেডিকেল কলেজের ছাত্র। অথচ মেডিকেলে ওয়ার্ড ক্লাস নেই, নেই হাসপাতাল। এসব যেহেতু নাই সেহেতু এখানে ক্লাস করে কি শিখব। কেনইবা মেডিকেল কলেজ স্থাপন করা হলো।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে  বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন