কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

উপজেলা প্রতিনিধি কানাইঘাট (সিলেট)

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

কাতারে সড়ক র্দুঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানান। এসময় তিনি প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।

লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ।

উল্লেখ্য গত রোববার কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, জসিম উদ্দিন,মস্তাক আহমদ, জুবায়ের আহমদ, কাদের আহমদ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...