জিয়ানগরে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

শাহিদুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বৃহত্তর বালিপাড়া ইউনিয়নে অবস্থিত বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে একটি একাডেমিক ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায়, বিদ্যালয় কর্তৃপকে নানা সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে শিক্ষার মানের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৩৯ সালে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্রছাত্রী এবং ২০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বিদ্যালয়ে লাইব্রেরি, ছাত্রছাত্রীদের কমনরুম, স্কুলের বাউন্ডারি, ওয়াশব্লকসহ পর্যাপ্ত শ্রেণি কক্ষের অভাব রয়েছে। এই অভাবের কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীদের শিক্ষার মানও ক্ষতি হচ্ছে। এছাড়াও বর্ষাকালে সংকট আরো প্রকট আকার ধারণ করে ।

বিজ্ঞাপন

শিক্ষার্থী তরিকুল ইসলাম ও মুবিন আহম্মেদ জানান, শ্রেণি কক্ষের স্বল্পতার কারণে গাদাগাদি করে ক্লাস করতে অনেক কষ্ট হয়। একটি নতুন ভবন খুবই প্রয়োজন। অন্যদিকে একাধিক শিক্ষক জানান, প্রয়োজনীয় শ্রেণি কক্ষের অভাবে সুষ্ঠুভাবে পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অভিভাবক আবুল কাসেম জানান, এই বিদ্যালয়ে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানাই।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে অবকাঠামো থেকে অবহেলিত রয়েছে। একটি আধুনিক ও পর্যাপ্ত একাডেমিক ভবন নির্মিত হলে, শিক্ষার্থীরা ভালো পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, আমার প্রতিষ্ঠানে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত।

শিক্ষার্থীদের ঠিকমতো বসতে দিতে পারছি না, কীভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদান দিবে। ছোট একটি একতলা বিশিষ্ট পাকা ভবন আছে। সেই ভবন অনেক পুরোনো হওয়ায়, ভবন থেকে দিন দিন পেলেস্তারা খুলে পড়ে । বর্তমানে ক্লাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে জরুরি ভিত্তিতে একটি নতুন পাকা ভবনের দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের সভাপতি শাহিদুল ইসলাম জানান, বিদ্যালয় ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয় এলাকার শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তবে বিদ্যালয়ে পর্যাপ্ত পাকা ভবন না থাকায়, শিক্ষার্থীদের টিনের ছাউনির নিচে ক্লাস করতে হচ্ছে। বর্তমানে তীব্র গরমে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...