আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না: জালাল এমপি

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না: জালাল এমপি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, আমি কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে আশ্রয় দেব না। প্রশাসনের কাছে আমার কথা বলে কেউ আশ্রয় পাবে সেটাও আমি কামনা করি না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কটিয়াদী ও পাকুন্দিয়াকে আমি মাদকমুক্ত করবই। মাদক বিক্রি করে এ সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের মেসেজ একটাই— কোনো ছাড় দেওয়া হবে না। কেউ যাতে আমার নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নিতে না পারে, সেটি প্রশাসনকে খেয়াল রাখতে হবে।’

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, থানার ওসি এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...