চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্য জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল রানা সদর উপজেলার সীমান্তবর্তী ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে এবং ইউনিয়ন পরিষদের সদস্য । তার বিরুদ্ধে মাদক পাচার ও মানিলন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, জুয়েল জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। সীমান্তপথে ভারত থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক এনে দেশের অভ্যন্তরে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তারে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

