কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে৷
শুক্রবার মধ্যরাতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
জানা যায়, নিহত রোহিঙ্গা মোহাম্মদ আলী (৪০) উখিয়ার ৪নং ক্যাম্পের এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথা এলাকার মৃত আব্দুল খালেক পুত্র।
বিষয়টি নিশ্চিত উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আরিফ হোসেইন জানান, স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে ৪ এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথায় মারামারি করে এক প্রতিবেশী ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

