দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নাবিল পরিবহনের একটি বাস ধাক্কাদেয়, এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যান। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাবিল পরিবহনের বাসটি পঞ্চগড় থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ঘোড়াঘাটে নুরজাহানপুর নামক এলাকা অতিক্রম করার সময় এটা দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

