বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীন বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানার ২০২৭-২৮ সালের জন্য আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মদন উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা অলিউল ইসলাম।
সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জেলা আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, দুর্গাপুরে মাওলানা নাছিমুল হক আল আমিন, কলমাকান্দায় আব্দুস সামাদ, পূর্বধলায় মাহফুজুল হক খান নয়ন, নেত্রকোনা সদরে হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ, নেত্রকোনা পৌরসভায় দেলোয়ার হোসেন সাইফুল, বারহাট্টায় হাফেজ আব্দুল বাছির খান, কেন্দুয়ায় মাওলানা রফিকুল ইসলাম খোকন, আটপাড়ায় মাওলানা হুসাইন আহমাদ একদিল, মোহনগঞ্জে মোফাজ্জল হোসেন তালুকদার সবুজ, মদনে মাওলানা অলিউল ইসলাম এবং খালিয়াজুরীতে মাওলানা ইসমাইল হোসেন আমির নির্বাচিত হয়েছেন।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

