আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রো পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রংপুর মেট্রো কোতোয়ালী থানার ওসি মো: আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শফিক খানকে সন্দেহজনক আসামী হিসাবে আপাতত আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদারীপুরে নিয়মিত মামলা রুজুর বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাভেলুর রহমান শফিক খান । নির্বাচনে তিনি তার চাচাতো ভাই সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের কাছে পরাজিত হন। ৫ আগস্টের পর মাদারীপুর থেকে শফিক খান আত্মগোপনে চলে যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

