উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬

কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৬ জন৷ মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুপালং পালং হাসপাতালের সামনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় ৬ জন৷ রাতে থাইংখালীর ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের শফিউল্লাহ কাটা নামক এলাকায় সিএনজি গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে৷

বিজ্ঞাপন

নিহত শিশু উপজেলার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফ/৩ ব্লকের ইউনুছের মো: শাহেদ (১০)। আহতরা হলেন, মোঃ ইলিয়াস (২৬), রাজনিকেল(১৭), অনুরাদা(১৮), স্বাধীন (১৯), ডিপজল(২৫) সহ আরও একজনের পরিচয় পাওয়া যায়নি৷

জানা গেছে, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় সিএনজি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়৷ একইদিন রাতে থাইংখালীর শফিউল্লাকাটা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সিএনজি গাড়ির ধাক্কায় এক রোহিঙ্গা শিশু আহত হয়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উন্নয়ন সংস্থার এসএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর আজিজ জানান, মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশুর মৃত্যু হয়েছে৷ অন্যদিকে ৬ জন আহত হয়েছে৷ দুর্ঘটনার পরপরই গাড়ি চাকল পালিয়ে গেলেও জড়িত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন