আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী অফিস

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি থেকে ভারতে পাচারকালে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পাথরটি উদ্ধার করতে সক্ষম হন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিজিবি-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চোরাচালানের খবর পেয়ে বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে বিজিবি। দীর্ঘসময় এ্যাম্বুসে থাকার পর আভিযানিক দলটি চার/পাঁচ জন লোককে কাঁধে বস্তা নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যেতে দেখে। বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দলটি ওই বস্তাটি খুললে তার মধ্য হতে ১টি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত দুর্লভ কষ্টি পাথরের মূর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন