আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার সকালে তারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নন্দনগাছী স্টেশনে আবার আন্তঃনগর ট্রেন থামানোর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাদের দাবির তালিকায় রয়েছে—সাগরদাঁড়ি, বরেন্দ্র, সিল্কসিটি ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু করা এবং স্টেশনের পরিত্যক্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকায়ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন