ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে চাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন