রাজৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

বিজ্ঞাপন

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে কমলাপুর গ্রামের নিজ জমি থেকে ধান কাটতে বাবার সাথে যায় কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় তার কাছাকাছি বজ্রপাত পতিত হয় এবং তার গায়ে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাসহ অন্যান্য কৃষকেরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন