মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে পাথর নিক্ষেপকারী আরও এক যুবককে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এনিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার হবে ট্রাইব্যুনালে
এর আগে গত সোমবার সোহাগ হত্যা মামলার আর এক আসামি নান্নুকে র্যাব-১০ ও ১১ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে দুই আসামি ৪ দিন করে রিমান্ডে
গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়।
ব্যবসায়িক দ্বন্ধে খুন হন সোহাগ, পুলিশের ব্রিফিং
এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

