ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (ঘিওর) মানিকগঞ্জ

ঘিওরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধূর

গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঘিওর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

নিহত গৃহবধূ ঠাকুরকান্দী গ্রামের মোস্তাক আহাম্মেদের স্ত্রী। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৮/৯ টার দিকে গৃহবধূ সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এর সাথে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দারের ছেলে বাপ্পি খন্দকার (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন