গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার নাকাইহাটে আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আব্দুল খালেক মিয়া হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। খালেক মিয়া দীর্ঘদিন ধরে পান ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে নাকাইহাটের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কী কারণে কারা হত্যা করেছে, এ খবর লেখা পর্যন্ত কারণ জানা যায়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন