রাজৈর প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজৈর প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে মাদারীপুরের রাজৈর প্রেসক্লাব-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার টেকেরহাট তালুকদার ডিজটাল প্লাজার পার্টি সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল হোসেন বাসুর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলার টেকেরহাট আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন আনসারি (পীর সাহেব)এর সুযোগ্য নাতী আলহাজ্ব হজরত মাওলানা মেহেদী হাসান (বর্তমান পীর সাহেবের বড় ছেলে)।

শেখ আসাদুজ্জামান সনেটের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সমন্বায়ক আলহাজ্ব এমারাত হোসেন আকন, সদস্য সচিব মোস্তাফিজুল হক নাদির, সাবেক সভাপতি খন্দকার আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য শহীদুল আলম, সদস্য হারুন আর রশীদ রনি। এছাড়া বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন