দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ট্রিপল মার্ডার মামলয়া ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করে রাতে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ভাদুরিয়া বাজারের জহুরুল ইসলাম(রাজা) ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ভাদুরিয়া বাজারের হারুনুর রশিদ ওরফে পেস্তাক হারুন এবং দাউদপুর ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক কুতুব গ্রামের মোস্তাফিজুর রহমান। নবাবগঞ্জ
থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,গত ২৬ আগস্ট ট্রিপল মার্ডারের অভিযোগ আনয়ন করে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের আঃ সামাদের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলা নং-০৭। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

