আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীর তিনটি আসনেই বিএনপির জয়

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর তিনটি আসনেই বিএনপির জয়

ফেনীর তিনটি আসনেই জয়লাভ করেছেন বিএনপি ধানের শীষের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বেসরকারিভাবে তাঁদের বিজয়ী ঘোষণা করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা গেছে, ফেনী-১ আসনে ৫৬.৪১ শতাংশ, ফেনী-২ আসনে ৫১.৮৭ শতাংশ ও ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ ভোট পড়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ফেনী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু ১,১৯,৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২,০০০ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা) ৫ হাজার ৩২৩, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল) ৯৪০, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঞা (বটগাছ) ৩১০, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব) ২১৫ ও বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন) ১৮৮ ভোট পেয়েছেন।

এছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোটে ফেনী-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৩৯,৫৪৯টি। ‘না’ ভোট পড়েছে ৬০,০৫৮ টি।

ফেনী-২ আসনে বিএনপির জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ঈগল) পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন।অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা) ৬ হাজার ৮৪৯, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা (রিকশা) ৮২০, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) ৮০১, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া) ৭০৩, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক) ৪০৯, বাসদের (মার্কসবাদী) জসিম উদ্দিন (কাঁচি) ৩২২, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ) ৩০৪, জেএসডির সামসুদ্দিন মজুমদার (তারা) ২৪০ ও ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম (আপেল) ২৩৯ ভোট পেয়েছেন।

এছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোটে ফেনী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৩৮,৭৩২টি। ‘না’ ভোট পড়েছে ৭২,৫৩৩টি।

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন।অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন (হাতপাখা) ৬ হাজার ৭০১, জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল) ১ হাজার ৪২৭, বাসদের আবদুল মালেক (মই) ৭৩১, ইসলামী ফ্রন্টের মো. আবু নাছের (চেয়ার) ৫৩১, ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ (আপেল) ৩২৭ ও খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ) ৩২০ ভোট পেয়েছেন।

এছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোটে ফেনী-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৬১,৩২১টি ‘না’ ভোট পড়েছে ১১৪টি।

প্রসঙ্গত,এবারের নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী ও ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন